বসন্তের রূপসজ্জা

ফাল্গুনে হালকা আমেজে হালকা মেক আপ নিন। ক্লিনজার দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিন। মুখ মুছে কিছুক্ষণ পর ফাউন্ডেশনের সাথে কয়েক ফোঁটা ময়েশ্চারাইজার দিয়ে মিশিয়ে মুখ ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে প্যান কেক দিয়ে মুখে বেইস করে নিন।
হালকা রঙের শ্যাডোর সাথে চোখে কাজল পরে নিন। চোখের পাতায় মাসকারা বুলিয়ে নিলে চোখের পাতা ঘন দেখাবে।

বসন্তের সাজে গালের চিবুকে গোলাপি, বাদামি ও পিচ কালারের ব্লাশার ব্যবহার করতে পারেন।

চোখের মেকআপ যেহেতু হালকা হচ্ছে সেহেতু লিপস্টিকের রঙ চড়া কালারের (লাল, মেরুন, কমলা)হবে। গাঢ় রঙের লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নিতে হবে। লিপগ্লসও দেয়া যেতে পারে।
পূর্ণাঙ্গ বাঙ্গালী নারীর রূপ ফুটাতে চাইলে কপালে পরতে পারেন লাল ছোট একটা টিপ। গোল মুখের সঙ্গে লম্বা টিপ পরুন। আবার লম্বাটে মুখে গোল টিপ মানানসই। চৌকা মুখে কিছুটা লম্বাকৃতির টিপ ব্যবহার করুন।

ফিরতে ক্লিক করুন :