হেমন্তকাল এলেই ত্বক হঠাত্ আর্দ্রতা হারায়। তাই এই সময় প্রয়োজন সঠিক যত্নের।যেহেতু এই সময় মেক আপ নষ্ট হয় না তাই সারাদিন মেক আপ করে থাকা যায়। সবসময় ক্রিম বেসড মেকআপ লাগান মুখে। নাহলে ত্বকের সমস্যা দেখা দেবে।
এসময় বেজ কালারের মেক আপের সাথে লাগাতে পারেন ট্রেনডি উজ্জ্বল লিপস্টিক, যেমন কমলা,গোলাপি অথবা হাল্কা যেকোনো রঙ।
চোখের সাজ সাধারন রাখাই ভাল, কালো কাজল টেনে নিতে পারেন।
লিপস্টিক লাগালে সেটাও যেন ক্রিম বেসড হয়। নাহলে শুষ্ক ত্বকের সমস্যা আরও বাড়বে।
ফিরতে ক্লিক করুন :