শরতের সাজ

নীল আকাশে সাদা মেঘের ভেলা, নদীর ধারে কাশ ফুলের মেলা, চারদিকে শুভ্রতার ছড়াছড়ি।তাই শরতের এই সতেজ শুভ্রতা চাই সাজের ছোঁয়াতে।

ঋতু ভিত্তিক সাজে যেটা মাথায় রাখা জরুরি, সেটা হল যাই ব্যাবহার করা হোক না কোনোটাই যেন প্রকৃতির সাথে অসামঞ্জস্যপুর্ন না হয়। তাই মেক-আপ এর বেজ'টা হতে হবে ন্যাচারাল লুক সমৃদ্ধ। প্যান-কেক ব্যাবহার না করাই উত্তম। ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করে প্রাইমার লাগান। তারপর প্রয়োজন অনুযায়ী কনসিউলিং করে নিন। তারপর ওয়াটার বেসড অথবা পাউডার ফাউন্ডেশন মুখে লাগিয়ে নিন।
ব্রাশ অথবা স্পঞ্জ এর সাহায্যে ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ড করে কম্পেক্ট পাউডার দিন। প্রয়োজন অনুযায়ী কন্টিউরিং ও হাইলাইটিং করে কমপ্লিট করুন বেজ মেক-আপ।
চোখে থাকা চাই প্রকৃতির রং। নীল, সবুজ, হলুদ, পিত রং'এর আই-শ্যাডো বেছে নিতে পারেন চোখের জন্য। চোখের উপরের পাতায় আই-লাইনার ব্যাবহার না করে কালো রং'এর আই-শ্যাডো দিয়ে সফট লুক আনতে পারেন। চোখের নিচে বাদামী রং'এর শ্যাডো মোটা করে ব্লেন্ড করতে পারেন। পাপড়িতে মাশকারা ও চোখের কোলে কালো কাজল বুলিয়ে নিন।

ঠোট রাঙ্গাতে পারেন বাঙ্গালী রঙ্গে। হালকা লাল, মেরুন, কমলা, বাদামি রং'এর ছোয়া আনতে পারেন ঠোটে। লিপ গ্লস দিয়ে সাজটা আরো প্রানবন্ত করে তুলতে পারেন।

ফিরতে ক্লিক করুন :