শীতের রূপসজ্জা

উৎসবের ঋতু শীত।উপলক্ষ যা-ই হোক, উৎসবের জন্য চাই উৎসবমুখর সাজ।
শীতের শুষ্ক আবহাওয়া ও ধুলাবালি থেকে বাঁচতে সাজগোজের আগে অবশ্যই ফেইসওয়াশ দিয়ে হাতমুখ খুব ভালোভাবে ধুয়ে নিন।মৃদু স্ক্র্যাবার দিয়ে খুব ধীরে ধীরে ঘড়ির কাঁটার দিকে ও বিপরীতে ত্বক মালিশ করুন। এতে মরা কোষগুলো উঠে যাবে।
শীতে ফাউন্ডেশন হিসেবে অয়েল বেইজড ফাউন্ডেশন বা ক্রিইমি ফাউন্ডেশন বেছে নিন।ক্রিইমি ফাউন্ডেশনের উপর আলতো করে ফেইস-পাউডার লাগিয়ে নিতে পারেন। এর পরিবর্তে গ্লিটার পাউডারও লাগাতে পারেন।
উৎসবের সাজ গাঢ় করতে ব্লাশঅন ছাড়াও আলাদা করে দিতে পারেন গ্লিটার। তবে যদি ফেইস-পাউডারেই গ্লিটার থাকে তাহলে সাধারণ ব্লাশঅনটাই লাগাবেন।

দিনের বেলায় হালকা হলেও রাতে দরকার গাঢ় মেইকআপ। তবে খেয়াল রাখবেন ত্বকের রংয়ের সঙ্গে যেন মানানসই হয়।স্মোকি করে চোখের সাজ করতে পারেন।

আইশ্যাডো পোশাকের রংয়ের সঙ্গে মিলিয়ে দিলেও কালো আর সোনালির ছোঁয়া রাখতে পারেন চোখে।
স্মোকি চোখের সাথে গাঢ় রঙের লিপস্টিক রাতের সাজে দারুন মানাবে।বেছে নিতে পারেন লাল, ডিপ চকলেট,ম্যাজেন্টা অথবা বেগুনি রং।অথবা উজ্জ্বল রঙের লিপগ্লস হতে পারে আপনার সঙ্গী।

সবসময় ঠোঁটে ভ্যাসিলিন লাগাতে ভুলবেন না, ফাঁটা ঠোঁটে কোন লিপস্টিকই মানাবে না।

ফিরতে ক্লিক করুন :