গ্রীষ্মের রূপসজ্জা

ষড় ঋতুর প্রথম ঋতু বলেই হয়তো গ্রীষ্মের এতো তেজ। প্রখর সূর্যের তাপের পাশাপাশি ভ্যাপসা গরম।তাই গ্রীষ্মের সাজ করতে হবে একটু যত্ন নিয়ে।

গরমে বাতাসে আর্দ্রতা বেশী তাই ঘাম বেশী হয়। এর ফলে লোমকূপ বন্ধ হয়ে যায় আর ত্বক কালো দেখায়। সেজন্য মেকআপের আগে ত্বক পরিস্কার করবেন। এরপর মুখে বরফ লাগাবেন।এরপর তুলার সাহায্যে টোনার লাগাবেন সারা মুখে।

লিকুইড মেক-আপ লাগাবেন না। চোখে গোলাপী বা হালকা রংয়ের আইশ্যাডো লাগাবেন। চোখের উপর কালো আই লাইনার আর নীচে পেন্সিল ব্যবহার করুন। ঠোঁটে হালকা রঙের লিপিষ্টিক এবং গালে হালকা গোলাপী ব্লাশার ব্যবহার করুন।

রাতের সাজ সবসময় দিনের চেয়ে ভারী হবে। প্রথমে ত্বকের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন লাগিয়ে ফেস পাউডার লাগান এরপর সুন্দর করে ভ্রু আঁকুন এবার আই শ্যাডো লাগান। চোখের পাতায় যে রং লাগাবেন নীচে সেই রংটাই হালকা করে টেনে দিন।
এরপর চোখের উপর আইলাইনার এবং পাপড়ীতে ঘন করে মাশকারা লাগান। চোখের নীচে কাজল লাগান। চোখটা গাঢ় করে সাজালে ঠোঁটে হালকা রংয়ের লিপষ্টিক দিলে ভাল লাগে।

ফিরতে ক্লিক করুন :