বর্ষার রূপসজ্জা

এই মরসুমে পরিবর্তিত খাওয়া আকাশের মনে কখনও মেঘ তো কখনও বৃষ্টি!তাই মেক আপটা হতে হবে এর সাথে সামঞ্জস্যপূর্ণ।
পুরো মেকআপটাই হতে হবে ম্যাট বা নন স্টিকি। স্কিন কালারের কমপ্যাক্ট হাল্কাভাবে লাগান। মনে রাখবেন বর্ষাকালে যেহেতু চারিদিকের আর্দ্রতা একটু বেশিই থাকে, ড্রাই বা ম্যাট লুকটিই তাই বেশি খুলে দেয় আপনার জেল্লাকে।

ঠোঁটে লাইনার দিয়ে ব্যবহার করুন ন্যাচারাল রঙের লিপস্টিক। কমপ্লেকশন একটু ডার্ক হলে, সামান্য ব্রাউনিশ শেড ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, তা কোনও মতেই যেন উগ্র না দেখায়।

চোখে ‘ডিউই’ লুক রাখতে শুধুই আইশ্যাডো লাগিয়ে মাস্কারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ফ্রেশ ভাবটি বজায় থাকে ভাল মতোই। কিন্তু গাঢ় কাজল, শ্যাডো অথবা স্পার্কলিং হাইলাইটার একেবারেই ব্যবহার করবেন না। বরং হাল্কা রঙের শেডের আইলাইনার পরতে পারেন।বর্ষার ক্ষেত্রে বিশেষ রঙের কথা বলতে গেলে যদিও অ্যাকোয়া ব্লু আর এমারাল্ড গ্রিনের নাম মাথায় প্রথমেই আসে, তবুও পোশাকের সঙ্গে তাল মিলিয়ে যদি অন্য কোনও রঙ ব্যবহার করতে চান, করতে পারেন।

অবশ্যই সঙ্গে রাখবেন টাচ্ আপের সরঞ্জাম। বর্ষার মেক আপে হয়ে উঠুন আরও উজ্জ্বল, কিন্তু কোনও উগ্র রঙ লাগাবেন না। গ্লসি মেক আপ কিন্তু এই মরসুমে একেবারেই উপযুক্ত নয়। সবসময় ‘ওয়াটারপ্রুফ’ মেক আপ ব্যবহার করুন।

ফিরতে ক্লিক করুন :