কোমল মসৃণ মোলায়েম ত্বকের আকর্ষণ চিরকালের। শরতকালে ত্বককে মসৃণ রাখতে প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস পানি পান করুন। এই গরমের সময়ে স্বাভাবিক ভাবেই আপনার শরীর ডিহাইড্রেটেড হয়ে যাবে, তাই স্কিন টোন টান টান রাখতে আপনাকে প্রচুর পানি পান করতে হবে। রোদে পোড়া দাগ যেতে অনেক সময় লাগে, তাই রোদে কম বের হবেন, হলেও ছাতা নিয়ে যান এবং একটি ভালো ব্র্যান্ড এর সানস্ক্রিন ক্রিম ব্যবহার করবেন।
রোদে পোড়া ত্বক কে মোলায়েম করতে ও দাগ ওঠাতে নিয়মিত কাঁচা টমেটো কেটে ঘষুন। আরেকটা জিনিস করতে পারেন , তা হল ডাল বেটে রস মুখে মেখে ভালো করে শুকানো পর্যন্ত অপেক্ষা করে স্বাভাবিক পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।চোখের নীচে কালো দাগ পুরো মুখের সৌন্দর্যটাকেই নষ্ট করে দেয়। তাই চেষ্টা করুন রাত কম জাগতে। আর দাগ টাকে কিছুটা কমাতে শশা কুচি বা আলু কুচি দিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কুচি করার কিছু না থাকলে চাকা চাকা করে কেটেও ব্যবহার করতে পারেন। কিন্তু যাই করবেন নিয়মিত করতে হবে। এতে ক্লান্তিও দূর হবে, ফ্রেশ লাগবে।
প্রিয়ার সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে যুগে যুগে সব কবিরাই চুলের প্রশংসা করেছেন।শরতকালে নিতে হবে চুলের বিশেষ যত্ন। এসময় বাজারে খুব কম দামে আমলকী ও লেবু পাওয়া যায়। লেবুর রস ও আমলকীর রস একসাথে মিশিয়ে তেলের সাথে এক ঘণ্টা চুলে দিয়ে রাখতে হবে। তারপর শ্যাম্পু করুন। দেখবেন খুব নরম লাগছে আর গ্লেস দিচ্ছে। নারকেল তেল, অলিভ অয়েল একসাথে মিশিয়ে একটু গরম করে নিন। এবার তাতে একটি ভিটামিন ই ক্যাপসুল (বড়) ভেঙ্গে হাত দিয়ে নাড়ুন। একটা স্পঞ্জ এর সাহায্যে চুলের গোড়ায় ঘষে ঘষে মাখুন। কয়েক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। চুলে চিকচিকে ভাব আনতে আরেকটা জিনিস করতে পারেন। তা হল পাকা কলা মেখে আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এতে আপনার চুল পুষ্টি পাবে ও শাইনি হবে।
প্রোটিন ট্রিটমেন্ট চুলের জন্যে খুব দরকারি, মাসে অন্তত একবার প্রত্যেক মেয়েরই প্রোটিন ট্রিটমেন্ট করা উচিত।একটি বাটিতে ডিম ফাটিয়ে সাদা অংশ নিন, তাতে ২/৩ চামচ টক দই নিন, তারপর এক চামচ মধু ও দুই চামচ ভিনেগার মিশালেই তৈরি হয়ে গেলো আপনার প্রোটিন প্যাক।
চিরতার রস শরীরের জন্যে খুব উপকারী তাই রাতে একটি চিরতা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে খেয়ে দেখুন, দেখবেন শরীর খুব ঝরঝরে লাগছে। সর্বোপরি প্রচুর পানি পান করতে হবে। এতে আপনার ফ্যাট বার্ন হয়ে ঘামের সাথে বেরুতে সহজ হবে। স্কিন মোলায়েম থাকবে কিন্তু চর্বি ঝরে যাবে।
ফিরতে ক্লিক করুন :